‘রক্তরেখায় বাংলাদেশের’ দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন
পরাধীনতার শিকল ভেঙে বাঙালির রক্তে রাঙা স্বাধীনতার ইতিহাসকে তিন খণ্ডের সংকলনে মলাটবদ্ধ করে ‘রক্তরেখায় বাংলাদেশ’ প্রকাশ করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এটির দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন হল শনিবার সন্ধ্যায়। প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল বিজয়ের দিন ১৬ ডিসেম্বর।
