সেতুর দাবিতে ৩ ঘণ্টা শাহবাগ অবরোধ
বরিশাল-ভোলা সেতুর দাবিতে প্রায় তিন ঘণ্টা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকায় অবস্থান করা ভোলার বাসিন্দারা। শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নেওয়ার ফলে আশেপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
