তীব্র ভূমিকম্পে শুক্রবার পুরান ঢাকার বংশাল এলাকায় যে ভবনটির রেলিং ভেঙে তিনজনের প্রাণ গেছে, সেই জায়গাটি দেখতে শনিবারও ভিড় করেন উৎসুক মানুষেরা। ৫.৭ মাত্রার ওই কম্পন ঢাকাসহ সারা দেশে অনুভূত হয়েছে। বংশালের তিনজনসহ সারা দেশে ১০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ।