শিশুদের সঙ্গে ঈদ আনন্দে বড়রাও
রাজধানীর শ্যামলীতে ওয়ান্ডারল্যান্ড পার্কে ঈদের তৃতীয় দিনেও ছিল দর্শনাথীদের বেশ চাপ। ছোট বা বড়দের প্রতিটি রাইডই পূর্ণ ছিল সব বয়সীদের আনাগোনায়। শাহবাগের শিশু পার্ক বন্ধ থাকায় রাজধানীতে শিশুদের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে এটিতে শিশুদের আসা যাওয়া বেশি।
