মধ্য ইসরায়েলে শনিবার হামলা চালিয়েছে ইরান। হামলার পর ছয়টি এলাকায় উদ্ধার কাজ চালিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা ‘মেগেন ডেভিড অ্যাডম’। হামলার পর অবকাঠামোর ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেলেও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।