নড়াই নদী বা বনশ্রী খাল বিভাজন করেছে ঢাকার আফতাবনগর ও বনশ্রী এলাকাকে। দীর্ঘদিন ধরে দুই এলাকার বাসিন্দারা বাঁশের সাঁকো ও নৌকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করে আসছেন। সেই সংযোগস্থলে নিরাপদ পারাপারের জন্য ইস্পাতের পদচারী সেতু নির্মাণ করা হচ্ছে, যার নাম ‘নগর মৈত্রী সেতু’।