টানা আন্দোলনে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ কয়েক দাবিতে বৃহস্পতিবারও কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। দাবিদাওয়া নিয়ে কয়েকদিন ধরেই তারা এ কর্মসূচি চালিয়ে আসছেন। আন্দোলন ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁওয়ে রাজস্ব ভবন ও আশপাশের এলাকায় বিপুল সেনা, পুলিশ, র্যাব, ও আনসার সদস্য মোতায়েন করা হয়।
