বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের জলকামান
জাতীয়করণের দাবিতে ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ’ ব্যানারে আন্দোলনে নামা শিক্ষকরা সোমবার বিকালে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন—যমুনা অভিমুখে রওনা হন। প্রেস ক্লাবের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে বিক্ষোভ শুরু করলে লাঠিপেটার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি ছুড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
