বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন সড়ক
দুদিনের থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। অনেক সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। কোথাও কোথাও নোংরা পানি মাড়িয়ে চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। যানবাহন চলাচলেও ঝামেলা তৈরি হয়েছে।
