ফিফা বিশ্বকাপ ঘিরে কক্সবাজারের টেকনাফে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। শুক্রবার বিকালে দলটির জার্সি পরে ও পতাকা নিয়ে টেকনাফ ও মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করেন তারা। এরপর সমুদ্রসৈকতে ১০০ ফুট দীর্ঘ পতাকা উড়িয়ে তারা প্রিয় দলের প্রতি সমর্থন জানান।