১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্যাস সংকটে ফিলিং স্টেশনে গাড়ির জট

কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে রাজধানীতে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এর প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। বুধবার মগবাজার ও সাতরাস্তা এলাকার বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে চালকদের। কোনো কোনো স্টেশনে ‘গ্যাস নেই’ লেখা নোটিস টাঙিয়ে সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 06:01 PM

Updated : 11 Sep 2026, 03:15 PM