১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিজেএফডির নতুন সভাপতি শামীম, সাধারণ সম্পাদক তৌহিদ

দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 07:45 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

রাজধানীতে কর্মরত চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার’ (সিজেএফডি) নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার দুপুরে ফকিরাপুলের সন্দ্বীপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে বিশেষ সাধারণ সভার পর দুই বছরের (২০২৬-২০২৮) এই কমিটি ঘোষণা করা হয়। 

সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ‘জাস্ট এনার্জি নিউজের’ সম্পাদক মো. শামীম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরটিভির বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান।

নতুন কমিটির অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মোর্শেদ নোমান (সরাসরি), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার হাসান (চ্যানেল ওয়ান) এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম এ আহাদ শাহীন (দৈনিক আমার দেশ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিদায়ী সভাপতি মুজিব মাসুদ (যুগান্তর), জাগরণ চাকমা (ডেইলি স্টার), নঈমুদ্দিন (রাইজিংবিডি), হুমায়ুন কবির (যুগান্তর), কামার উদ্দিন (ফ্রিল্যান্সার), প্রসেনজিত চৌধুরী (দৈনিক জনতা) ও শিপংকর শীল (টাইমস অব বাংলাদেশ)।