১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 06:33 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় মারা গেছেন। 

রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুরে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মৃণাল কৃষ্ণ রায় ১৯৬৫ সালে পাকিস্তান অবজারভারের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসে কাজ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এক বিবৃতিতে তারা মৃণাল কৃষ্ণ রায়ের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ব্যক্ত করেন।