১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিনিয়োগের পরিবেশ এখন নেই: জাহিদ হোসেন

বিনিয়োগের নিশ্চয়তার জন্য নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকা ব্যবসায়ী-উদ্যোক্তাদের সস্তায় ঋণ দেওয়া হলেও তারা সে অর্থ নিয়ে বিনিয়োগে যাবে ‘এমন পরিবেশ এখন নেই’ বলে মনে করেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘ইনসাইড আউট’ অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ বলেন, “বিনিয়োগের জন্য যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে বিনিয়োগকারীরা ভবিষ্যৎটাকে যদি পরিষ্কারভাবে দেখতে না পারেন, তাহলে তারা তাদের টাকা পকেটে রাখাই পছন্দ করেন। এখন একটা রাজনৈতিক পালাবদলের মধ্যে আছি আমরা। পুরনো ব্যবস্থা ভেঙে পড়েছে, সেটা নাই। “কিন্তু সেটার বদলে আমরা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যে আছি। যেটা সবাই জানে যে এটা থাকবে না। কিন্তু এটা না থেকে কোথায় যাবে এবং নতুন ব্যবস্থাটা কোন ধরনের হবে এইটা বলা… (দরকার)। বিনিয়োগকারী বাদ দেন, যারা রাজনীতিতে মাঠে খেলছেন তাদের পক্ষেও এটা বলা কঠিন। কাজেই এখানে একটা বড় ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা আছে।” নতুন বন্দোবস্তের মাধ্যমে এ অনিশ্চয়তা কাটাতে ঐক্যমত্য কমিশন কাজ করছে, যা নিয়ে আশাবাদী অর্থনীতির এই বিশ্লেষক বলেন, “যদি সবাই মত বদলে একটা জায়গায় আসেন, আমাদের আগামীর রাজনৈতিক ব্যবস্থাটা এরকম হবে এবং এই পথ দিয়ে উত্তরণটা ঘটবে, তাহলে হয়ত ওই অনিশ্চয়তা কাটবে। সেটির জন্য নির্বাচনের জন্য তো কেউ অপেক্ষা করবে। যদি ওই বিষয় পরিষ্কার হয়ে যায় তাহলে বিনিয়োগকারীরা ওদিক থেকে বলবেন যে, এখন একটা মেঘ কেটে গেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 01:23 AM

Updated : 02 Sep 2026, 01:27 AM

বিনিয়োগের পরিবেশ এখন নেই: জাহিদ হোসেন