হামের উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, শনাক্ত ১১৩
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ৮৯৬ জন; এর মধ্যে ভর্তি নেওয়া হয় ৮৫৬ জনকে।
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু এবং ১১৩ জনের হাম শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে, তিনি সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তার পর থেকে গত প্রায় চার মাসে সারা দেশে হামে আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে তারা। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯১ জন।
এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৩, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৮৯৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৫৬ জন।
ঢাকা বিভাগে ভর্তি ৩০৬ জন, রাজশাহীতে ৩৬, সিলেটে ৬২, চট্টগ্রামে ২২২, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১২ জন।
এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৫ হাজার ১৫৬। যার মধ্যে ৯১ হাজার ৪৮৩ জন হাসপাতাল ছেড়েছেন।
সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৩৭৬। আর হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ৬১৩।
