২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো ৫ মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণহানি হারিয়েছে ৮১০ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 06:29 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। 

তাতে সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮১০ জনের মৃত্যু হল।  

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭১৫ জন মারা গেছে। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ৯৫ জনের ক্ষেত্রে। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩১০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৬ জন। 

এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১০ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ৯৫০ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৫৪ জন। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

এ নিয়ে সারা দেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে এক লাখ ২২ হাজার ১৫০ জন চিকিৎসা নিতে হাসপাতালে গেছে এবং তাদের মধ্যে এক লাখ ৪ হাজার ৭১৭ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। 

১৫ মার্চ থেকে এ পর্যন্ত যারা হাসপাতালে গেছেন, তাদের মধ্যে ১৫ হাজার ১৯৪ জনের ক্ষেত্রে নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

তবে চিকিৎসা নিতে আসা বা হাসপাতালে ভর্তি সবার নমুনা পরীক্ষা না হওয়ার কারণে ওই সংখ্যা দিয়ে প্রকৃত পরিস্থিতি বোঝা যায় না।