০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হাম: আরো ৮ জনের মৃত্যু

মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬২৮ জনের প্রাণ গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 06:41 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের প্রাণ গেছে।

এই সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৩ জন এবং হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন ১ হাজার ৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬২৮ জনের প্রাণ গেছে। এর মধ্যে হামে মারা গেছেন ৯২ জন এবং লক্ষণ নিয়ে মারা গেছেন ৫৩৬ জন।

অপরদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৭৭৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৪৬ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৯ জন ভর্তি হয়েছেন রংপুরে। 

হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়াদের মধ্যে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ২৭৮ জন।