মুক্তির মাত্র তিনদিন আগে নূরুল আলম আতিকের 'পেয়ারার সুবাস' সিনেমার ট্রেইলার এসেছে সোশাল মিডিয়ায়। সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। কাজ শুরুর পর দফায় দফায় বিরতি দিয়ে সেই শুটিং শেষ হয় কোভিড মহামারীর বছর ২০২০ সালের শেষ দিকে। এরপর বাদবাকি কাজ সারতে লেগে যায় এতগুলো দিন। অবশেষে ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও কাজ করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম। গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে 'পেয়ারার সুবাস'র।

গ্লিটজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৯:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২৪