১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মঞ্চে নাচতে গিয়ে পড়ে গেলেন শাহিদ

সেদিন নাচতে নাচতে মঞ্চের অনেকটা ধারে চলে এলে তাল সামলাতে না পেরে পড়ে যান অভিনেতা। তারপরই দর্শকের মুখে নিজের নামের ধ্বনি শুনে মনোবল ফিরে পান।

মঞ্চে নাচতে গিয়ে পড়ে গেলেন শাহিদ

শাহিদ কাপুর

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 09:12 PM

Updated : 22 Nov 2023, 09:12 PM

গোয়া চলচ্চিত্র উৎসবে নাচতে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। 

আনন্দবাজার বলেছে, সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর উদ্বোধন করেছেন ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে নেচেছেন শাহিদ; নাচতে গিয়ে আচমকাই মঞ্চ থেকে পড়ে যান তিনি।

ইতোমধ্যেই পড়ে যাওয়ার সে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে নিজের সিনেমার সব হিট গানের সাথে পা মেলাতে দেখা গেছে নায়ককে।

সেদিন নাচতে নাচতে মঞ্চের অনেকটা ধারে চলে এলে তাল সামলাতে না পেরে পড়ে যান অভিনেতা। তারপরই দর্শকের মুখে নিজের নামের ধ্বনি শুনে মনোবল ফিরে পেলে নিজেকে সামলে নেন। 

শাহিদের পরনে ছিল লেদারের কালো পোশাক, ছোট করে চুল কাটা, চোখে রোদচশমা। মঞ্চে তাকে ঘিরে ছিল বেশ কয়েকজন নৃত্যশিল্পী।