২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘অনুরণনের’ পর রাহুল-ঋতুপর্ণার রি-উইনিয়ন

রাহুল বলেন, " বাংলা সিনেমা করব ঋতুপর্ণার সঙ্গে। ‘অনুরণন’র পর আবার রিউইনিয়ন হতে চলেছে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2024, 04:31 PM

Updated : 08 Mar 2024, 04:31 PM

আঠারো বছর আগে ভারতীয় বাংলা সিনেমা 'অনুরণন' দিয়ে দর্শকদের মন জয় করা জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বোস ফের জুটি বাঁধতে চলছেন।

নতুন সিনেমার এই খবর রাহুল নিজেই দিয়েছেন সংবাদ প্রতিদিনকে।

রাহুল বলেন, “বাংলা সিনেমা করব ঋতুপর্ণার সঙ্গে। ‘অনুরণনের পর আবার রিউইনিয়ন হতে চলেছে।”

বর্তমানে রাহুলের ব্যস্ততা ‘বিনোদিনী’ সিনেমা নিয়ে। এই সিনেমায় রাহুলের নায়িকা রুক্মিণী মৈত্র। গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়কেও এই সিনেমায় দেখা যাবে।

এর পাশাপাশি হিন্দি সিনেমা ‘বার্লিন' এ কাজ করছেন এই অভিনেতা। সেই সিনেমায় রাহুলের সঙ্গী অপারশক্তি খুরানা।

সাক্ষাৎকারে হালের জনপ্রিয় মাধ্যম ওটিটি নিয়ে কথা বলেন রাহুল। তার ভাষা, ওটিটি প্ল্যাটফর্ম 'গেমচেঞ্জার'।

তিনি বলেন, ভারতীয় কলাকুশলী ও শিল্পীদের জন্য এটা একটা দারুণ বিষয় হয়েছে। বাংলা, হিন্দি থেকে ইংরাজি সমস্ত জায়গাতেই এটা খুব ভালো একটা প্রভাব ফেলেছে।