১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চলে গেলেন ‘ঈগলস’র র‍্যান্ডি মেইসনার

১৯৭১ সালে তিন শিল্পী গ্লেন ফ্লে, ডন হেনিলি এবং বার্নি লিডনের সঙ্গে মেইসনার প্রতিষ্ঠা করেন ‘ঈগলস’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 01:16 PM

Updated : 29 Jul 2023, 01:22 PM

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রক ব্যান্ড ‘ঈগলস’ এর প্রতিষ্ঠাতা সদস্য, গায়ক র‍্যান্ডি মেইসনার মারা গেছেন।

সিএনএন জানিয়ছে, এই শিল্পীর বয়স হয়েছিল ৭৭ বছর। এক বিবৃতিতে ‘ঈগলস’ তাদের এই অন্যতম সদস্যের প্রয়াণের খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৬ জুলাই লস অ্যাঞ্জেলসে মেইসনারের মৃত্যু হয়েছে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিসে (সিওপিডি) আক্রান্ত হয়েছিলেন এই শিল্পী।

 গায়ক ও বাজিয়ে মেইসনারকে দলের একজন ‘অবিচ্ছেদ্য’ অংশ বলে বর্ণনা করেছে রক ব্যান্ড ‘ঈগলস’। বিবৃতিতে ‘ঈগলস’ বলেছে, “ব্যান্ডের শুরুর সাফল্য এসেছিল মেইসনারের হাত ধরে। তার কণ্ঠের পরিসর ছিল বিস্ময়কর। ১৯৭৫ সালে প্রকাশিত ‘ঈগলস’র 'টেক ইট টু দ্য লিমিট' অ্যালবামটি মেইসনারের সেই সাফল্য বহন করে চলেছে।“

মেইসনারের সংগীত জীবন শুরু হয় যুক্তরাষ্ট্রের গায়ক রিক নেলসনের ‘স্টোন ক্যানিয়ন’ ব্যান্ডের সঙ্গে। সেখানে গান গাওয়ার পাশাপাশি নানা ধরনে বাদ্যযন্ত্র বাজাতের তিনি।

পরে ষাটের দশকে মেইসনার কান্ট্রি রক ব্যান্ড ‘পোকো’তে  মূল বাজিয়ে হিসেবে যোগ দেন। এবং ১৯৭১ সালে তিন শিল্পী গ্লেন ফ্লে, ডন হেনিলি এবং বার্নি লিডনের সঙ্গে প্রতিষ্ঠা করেন ‘ঈগলস’। এই ব্যান্ডটি পরবর্তীতে কান্ট্রি মিউজিক, ক্লাসিক মিউজিক ও সফট রক নিয়ে কাজ করে রক ঘরানায় শক্ত জায়গা করে নেয় যুক্তরাষ্ট্রে। মেইসনার ছাড়াও বাকি তিনজনের সংগীতে দারুণ দখল ছিল।

 ‘ট্রাই অ্যান্ড লাভ অ্যাগেইন’ এবং ‘টেক ইট টু দ্য লিমিট’ সহ ‘ঈগলস’র কয়েকটি আইকনিক গানে বিশেষ অবদান আছে মেইসনারের। এই গানগুলো ছাড়াও ‘ঈগলস’, ‘ডেসপেরাডো’, ‘অন দ্য বর্ডার, ‘ওয়ান অফ দিস নাইটস’ এবং ‘হোটেল ক্যালিফোর্নিয়া’ সহ অনান্য অ্যালবামগুলিতে মেইসনারের বিশেষ অবদান আছে বলেও জানিয়েছে ‘ঈগলস’।