০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কালোয় জমকালো কাজল

কালো শাড়ি ও সাজে একগুচ্ছ ছবিতে ‘ক্ল্যাসিক’ লুকে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোয় ৫০ ছুঁইছুঁই নায়িকার রূপ ও অভিনয় বন্দনা এসেছে ভক্ত-অনুরাগীদের কাছ থেকে। একই শাড়িতে ফটোশুট করা কাজলের নতুন কিছু নয়। প্রায়ই তিনি একরঙা শাড়ি পরে নানা ছবি দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 06:52 PM

Updated : 03 Jul 2023, 06:54 PM

Image

কালো শাড়ির সঙ্গে কাজল কপালে পরেছেন ছোট্ট লাল টিপ। খোপা করে চুল বেঁধেছেন; আর কানে ও হাতে পরেছেন রূপালি রঙের গহনা।

Image

ছবিতে ইংরেজি ‘ব্ল্যাক’ লিখে এই শব্দের প্রতিটি বর্ণের অর্থ নিজের মত করে দিয়েছেন নব্বই দশক মাতানো এই নায়িকা। লিখেছেন, ‘বি ফর বোল্ড’, ‘এল ফর লেইজিলি লাভলি’, ‘এ ফর অল ইজ ওয়েল’, ‘সি ফর কফি’ এবং শেষ বর্ণ ‘কে’ লিখে ওপরে লেখা কফিকে ইঙ্গিত করেছেন।

Image

কাজলের ‘ব্ল্যাক’ শব্দের প্রতিটি বর্ণের আলাদা আলাদা অর্থ তুলে ধরা নিয়ে মজা পেয়েছেন তার অনুরাগীরা। তাদের ভাষ্য,” কাজল মানেই আলাদা কিছু, মজার, হাসি আর দুষ্টুমির এবং অবশ্যই বুদ্ধিদীপ্ত কোনো ব্যক্তিত্ব’।

Image

ক্যারিয়ারে ৩১ বছর পাড়ি দেওয়া কাজল বড় পর্দার চেয়েও এখন ব্যস্ত ওটিটি প্ল্যাটফর্সে। কাজলের আগামীর কাজ ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। যেখানে আইনজীবীর চরিত্রে পর্দায় আসছেন তিনি। ১৪ জুলাই মুক্তি পেতে চলা এই সিরিজটি জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’ এর হিন্দি রিমেক।

Image

এককালের বাংলা-হিন্দি সিনেমার নায়িকা তনুজা এবং চলচ্চিত্র নির্মাতা সোমু মুখোপাধ্যায়ের মেয়ে কাজল ‘দ্য ট্রায়াল’ ছাড়াও আরও একটি ওয়েব ফিল্মে হাত দিয়েছেন। নেটফ্লিক্সে আগামীতে আসতে চলেছে ‘লাস্ট স্টোরিজ টু’। ২০১৮ সালে সিনেমার প্রথম পর্বে অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হয়েছিলেন কাজল।