১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অসুস্থ সন্দীপ রায়

সবমিলিয়ে দু-তিনদিনের শুটিং বাকি রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 11:49 AM

Updated : 20 Jan 2024, 11:49 AM

ফেলুদার ‘নয়নরহস্য’ শুটিংয়ে গিয়ে অসুস্থ হলেন কলকাতার পরিচালক সন্দীপ রায়। চেন্নাইয়ে শুটিং করতে গিয়ে জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই শুটিং ফেলে নিজের শহর কলকাতায় ফিরতে হয়েছে তাকে।

বিষয়টি জানিয়েছেন নির্মাতার স্ত্রী ললিতা রায়।

সবমিলিয়ে দু-তিনদিনের শুটিং বাকি রয়েছে। সুস্থ হলেই সেই কাজে হাত দেবেন সত্যজিৎপুত্র।

“এই মুহূর্তে অনেক ভাল আছে আগের থেকে। তবে খুবই দুর্বল এখনও। সমস্ত অসুখের পরীক্ষা করানো হয়েছে। এটি কেবল ভাইরাল জ্বর। কিন্তু তাতে তো খুবই দুর্বলতা থাকে। দু’দিন ধরে চলছে এমন,” বলেন ললিতা।

সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের একটি গল্প নিয়ে ‘নয়ন রহস্য’ বানাচ্ছেন সন্দীপ। এ সিনেমায় প্রদোষ মিত্তির রূপে দেখা দেবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে হবেন আয়ূষ দাস এবং জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহ।

ললিতা রায় এ সিনেমায় পোশাকের দায়িত্বে রয়েছেন। সন্দীপের ছেলে সৌরদীপ সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। সংবাদ সূত্র: নিউজ-১৮ বাংলা

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)