২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কলকাতায় ফোন হারিয়ে পরীমনির সঙ্গে যোগাযোগ করলেন রাজ

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতায় এখন অভিনেতা।

কলকাতায় ফোন হারিয়ে পরীমনির সঙ্গে যোগাযোগ করলেন রাজ

রাজ-পরীকে এখন এভাবে দেখা যায় না। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 11:59 PM

Updated : 30 Jul 2023, 11:59 PM

কলকাতায় আয়োজিত পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে গিয়ে ফোন হারালেন ঢাকার চিত্রনায়ক শরিফুল রাজ। তখন যোগাযোগ করেন দেশে থাকা স্ত্রী পরীমনির সঙ্গে।

শনিবার রাতে কলকাতার নন্দনে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখতে যান রাজ। সেখানে গিয়ে তার ফোন খোয়া যায়।

অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে আনন্দবাজার অনলাইন বলেছে, সে সময় সহকারীর ফোন থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন রাজ।

পরীমনি ও রাজের সংসারে সম্প্রতি ঝড় আসে সোশাল মিডিয়ায় কয়েকটি ভিডিও ফাঁস হওয়ার পর। তারপর থেকে তারা আলাদাই থাকছেন।

কলকাতার পত্রিকাটি যোগাযোগ করলে পরীমনি জানান, ফোন হারিয়ে যাওয়ার পর অন্যের ফোন থেকে তাকে মেসেজ করেছিলেন রাজ।

“সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।”

পুরনো খবর:

হাসপাতালে রাজ্যকে একাই সামলাচ্ছেন পরীমনি, ‘মিস করছেন’ রাজ
ভাঙা সংসার জোড়া লাগেনি, জানালেন পরীমনি

শনিবার কলকাতায় এসে বেশ কিছু সাক্ষাৎকারে স্ত্রীকে ‘মিস’ করার কথা জানান রাজ। ছেলে রাজ্যের বড় হয়ে ওঠায় তার পাশে থাকতে না পারায় আফসোসের কথাও বলেন তিনি।

এ প্রসঙ্গে পরী বলেছেন, “অনেক জায়গায় এই ‘ভালবাসি’ কথাটি শুনেছি। তবে মুখে ভালবাসি বললে তো আর হবে না! কাজেও করে দেখাতে হবে। আমি আর কিছু বলতেই চাই না।”

পরীমনি আপাতত ছেলে রাজ্যের এক বছরের জন্মদিনের পরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ১০ অগাস্ট এক বছর বয়স পূর্ণ হবে রাজ্যের।

কিছুদিন আগেই ছেলের অসুস্থতা একাই সামাল দিয়েছেন পরী। অবশ্য আগের চেয়ে রাজ্য এখন অনেকটাই সুস্থ রয়েছেন।