১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জন্মদিনে নিরাভরণ ছবি দিলেন জেনিফার লোপেজ

বলিউড তারকা রনবীর সিংয়ের নগ্ন ছবি নিয়ে তোলপাড়ের মধ্যে এল হলিউড তারকার ছবি।

জন্মদিনে নিরাভরণ ছবি দিলেন জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2022, 07:59 PM

Updated : 26 Jul 2022, 08:29 PM

বলিউডে রনবীর সিংয়ের নগ্ন ছবি নিয়ে যখন আলোচনার ঝড় বইছে, তখন নিজের নিরাভরন ছবি দিয়ে ভক্ত-দর্শকসহ নেটিজেনদের যেন উসকে দিলেন হলিউডের জেনিফার লোপেজ।

মাত্র ১০ দিন আগেই হলিউড তারকা বেন অ্যাফ্লেকের সঙ্গে গাঁটছড়া বেঁধে খবরের শিরোনাম হওয়া লোপেজের আরও বড় খবর নিয়ে হাজির হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ডটকম।

গত ২৪ জুলাই নিজের ৫৩তম জন্মদিনে জেনিফার লোপেজ উদ্বোধন করেছেন ‘জেলো বডি’। একাধারে অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী হিসেবে সাফল্য পাওয়া লোপেজ তার ব্যবসায়িক সাম্রাজ্য আরও বিস্তৃত করতে প্রসাধন সামগ্রীর এই ব্র্যান্ড চালু করলেন, যা তার প্রতিষ্ঠান ‘জেলো বিউটি’র অধীনে পরিচালিত হবে।

আর জন্মদিনেই ‘জেলো বডি’র উদ্বোধন করতে ভক্ত-দর্শকদের সামনে নিজেই হাজির হন জন্মদিনের পোশাকে। ‘জেলো বডি’র প্রচারের জন্যই নগ্ন হয়ে ফটোশুট সেশনে অংশ নেন এই তারকা।

কয়েকদিন আগেই বলিউড তারকা রনবীর সিংয়ের নগ্ন হয়ে ফটোশুটের ছবি আসার পর শুরু হয় তোলপাড়। এমনকি এই ঘটনায় ভারতে তার বিরুদ্ধে মামলাও করেছেন কোনো এক ব্যক্তি।

পেপার ম্যাগাজিন’র প্রচ্ছদের জন্য নিরাভরণ ফটোশুটে অংশ নেন দীপিকা পাড়ুকোনের দাম্পত্যসঙ্গী রনবীর। সেই ছবি তিন দিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

Image

রনবীর সিং।

তবে লোপেজের নিরাভরণ ছবিশুট নিয়ে অন্তত মামলা হওয়ার শঙ্কা কম।

জন্মদিনে এমন একটি চমক দেওয়ার বিষয়ে জেনিফার লোপেজ পিপল-কে বলেন, “মুখশ্রী সাবলীল ও টানটান রাখার জন্য আমাদের এরইমধ্যে বাজারে বেশ কিছু চমৎকার পণ্য রয়েছে। তাই, দেহে ব্যবহারের জন্য একটি পণ্য বাজারে আনা এবং একই বিষয়গুলো বিবেচনায় রাখা আমাদের জন্য একটি খুবই স্বাভাবিক পরবর্তী পদক্ষেপ ছিল।”

জেলো বিউটির অধীনে বাজারে এসেছে জেলো বডি যা মূলত শরীরের ত্বকের যত্ন নেবে। বিশেষ করে পশ্চাৎদেশের। লোপেজ জানান, এমন একটি পণ্যের জন্য দীর্ঘদিন ধরেই তিনি ভাবছিলেন।