১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেডপুল-৩ এ উলভারিন হয়ে ফিরছেন হিউ জ্যাকম্যান

হিউ জ্যাকম্যানের উলভারিন চরিত্রটি সিনেমাপ্রেমীদের কাছে একটি পরিচিত নাম।

ডেডপুল-৩ এ উলভারিন হয়ে ফিরছেন হিউ জ্যাকম্যান

আবারও উলভারিন সাজছেন হিউ জ্যাকম্যান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2022, 11:04 PM

Updated : 29 Sep 2022, 11:04 PM

মার্ভেলের ডেডপুল সিরিজের নতুন সিনেমায় হিউ জ্যাকম্যান ফিরছেন তার আলোচিত উলভারিন চরিত্রে।

টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন ডেডপুল-৩ এর প্রযোজক ও অভিনেতা রায়ান রেনল্ডস। তাতেই এই ইঙ্গিত স্পষ্ট হল বলে জানিয়েছে বিবিসি।

ভিডিও শুরুতে রায়ান কিছুটা ভনিতা করেন। ব্যক্তিগত কিছু বিষয় টেনে কথা বলার সময় পেছনে একজনকে হেঁটে যেতে দেখা যায়। তখনও বোঝার উপায় ছিল না তিনি আদতে হিউ জ্যাকম্যান।

বিষয়টি স্পষ্ট হয় যখন রায়ান নাম উচ্চারণ করে জিজ্ঞাসা করে, আরেকবার উলভারিন হবে কী?

পেছনে হাঁটতে থাকা হিউ ততৎক্ষণে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে’হ্যাঁ’ বলে সম্মতি দেন। সঙ্গে জোর দিয়ে বলেন, অবশ্যই।

Image

হিউ জ্যাকম্যান

আর এতেই ‘উলভারিন’ ভক্তদের ভেতর আশা জেগে ওঠে যে আসছে ডেডপুলে তবে হিউকে আবার দেখা যাবে পরিচিত রূপে।

টুইটারে পোস্ট করা ভিডিওটি ইতোমধ্যেই প্রায় চার কোটি মানুষের নজর কেড়েছে, যেখানে এটিতে লাইক দিয়েছেন এক কোটি তিন লাখ মনুষ।

ভিডিওর ক্যাপশনেও নাটকীয়তা ধরে রাখার চেষ্টা করেছেন রায়ান। এতে তিনি লেখেন, বিষয়টি নিয়ে চুপ থাকা ছিল তার জন্য কষ্টসাধ্য।

Image

আটটি সিনেমায় উলভারিন সেজেছেন হিউ জ্যাকম্যান

ভিডিওতে মুক্তির তারিখও জানানো হয়েছে। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

হিউ জ্যাকম্যানের উলভারিন চরিত্রটি সিনেমাপ্রেমীদের কাছে একটি পরিচিত নাম। ২০১৭ সালের ‘লোগান’ সিনেমায় সর্বশেষ মারা যেতে দেখা গেছে উলভারিনকে। তাই সেই চরিত্রে ফিরে আসার মতো বিষয়টি ভক্তদের কাছেও লেগেছে ‘বিস্ময়কর’।

২০০০ সালের ‘এক্স ম্যান’ সিরিজের সিনেমা দিয়ে ‘উলভারিন’র যাত্রা শুরু। তারপর আটটি সিনেমায় উলভারিন সেজেছেন হিউ জ্যাকম্যান।