অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা
দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা।
অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা।
তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা অনেকটা সুস্থতার পথে বলে জানিয়েছেন অভিনেত্রীকে দেখতে যাওয়া অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো।
ইমরান বলেন, "ভাইরাসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কল্পনা আপা। এখন অনেকটাই সুস্থ তিনি। ডাক্তার জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যে বাসায় ফিরতে পারবেন তিনি।"
চলচ্চিত্রজগতে ৩৭ বছরের ক্যারিয়ারে পাঁচ শতাধিক সিনেম্ঢ অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা। কাজের স্বীকৃতিতে সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। মাঝেমধ্যে নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে।
খালেদা আক্তার কল্পনা সর্বশেষ ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছিলেন।
