১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘খেলা হবে’ এবার নুসরাতের আইটেম সংয়ে

রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করা স্লোগান ‘খেলা হবে’ অনেক আগেই বাংলাদেশের সীমানা ছাড়িয়ে জায়গা করে নিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গে। সেই শব্দবন্ধ কদিন আগে শোনা যায় ‌একটি হিন্দি সিনেমার ট্রেইলারে আলিয়া ভাটের মুখে। এবার ‘খেলা হবে’ শোনা গেল কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের গানে। যে গানে আবেদনময়ী ভঙ্গিতে নেচেছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া, সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। আগামী ১১ অগাস্ট জি ফাইভে স্ট্রিমিং হবে ‘আবার প্রলয়’। এই সিরিজে সুন্দরবন এলাকায় নারী পাচার ঠেকাতে ‘প্রলয়’ তোলা পুলিশ কর্মকর্তা হয়ে হাজির শাশ্বত চট্টোপাধ্যায়। আরও অভিনয় করেছেন পরাণ বন্দোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী।

‘খেলা হবে’ এবার নুসরাতের আইটেম সংয়ে

নুসরাত ফারিয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 10:49 AM

Updated : 05 Aug 2023, 10:56 AM