১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মা হচ্ছেন, খবর দিলেন মাহিয়া মাহি

ফেইসবুকে এই খবর দেওয়ার পর শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই চিত্রনায়িকা।

মা হচ্ছেন, খবর দিলেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2022, 12:17 AM

Updated : 26 Sep 2022, 12:00 PM

নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার পর এবার মা হচ্ছেন বলে খবর দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সোমবার রাতে মা মাহি এই খবর নিজের ফেইসবুক একাউন্টে দেওয়ার পর ভাসছেন শুভেচ্ছা বার্তায়।

মাহি লিখেছেন, “আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছিনা। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে।

“কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

মাহির এই ফেইসবুক একাউন্টটি ভেরিফায়েড নয়, তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগও করা যায়নি।

তবে ওই পোস্টের নিচে অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফায়েড একাউন্ট থেকে মন্তব্য করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তারসহ অনেকে।

নিপুণ লিখেছেন- ‘অভিনন্দন’।

পুরানো খবর:

বিয়ে করলেন মাহি

মাহি এখন তার স্বামী গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে রয়েছেন। গত বছরই তারা বিয়ে করেন।

তার কয়েক মাস আগেই পারভেজ মাহমুদ অপুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন মাহি। সিলেটের বাসিন্দা পারভেজও ব্যবসায়ী।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির। পরবর্তীতে ‘অগ্নি’ ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে মাহি অভিনীত ‘লাইভ’। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন সাইমন সাদিক।

পুরানো খবর:

মাহি, সাইমন, আদরের ‘সর্বোচ্চ চেষ্টার’ সিনেমা ‘লাইভ’