২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

'তিতাস পারের মানুষটি’র প্রিমিয়ার সোমবার

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ওপর নির্মিত এ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী সবার জন্যে উন্মুক্ত।

'তিতাস পারের মানুষটি’র প্রিমিয়ার সোমবার

ধীরেন্দ্রনাথ দত্ত

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 02:56 PM

Updated : 02 Nov 2023, 02:56 PM

ভাষাসংগ্রামী শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জীবন ও কর্ম নিয়ে 'তিতাস পারের মানুষটি: শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত' শিরোনামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। 

আগামী সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

পাকিস্তান গণপরিষদে সর্বপ্রথম বাংলা ভাষার দাবি উত্থাপন করা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ওপর নির্মিত এ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী সবার জন্যে উন্মুক্ত। 

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী, সংসদ সদস্য আরমা দত্ত, সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, লেখক ও বুদ্ধিজীবী মফিদুল হক ও শাহরিয়ার কবির এবং নির্মাতা তানভীর মোকাম্মেল অনুষ্ঠানে বক্তব্য দেবেন। 

৭০ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যরা।