১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুশমনের যম সিকান্দার

সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মত দক্ষিণী নায়িকা রাশমিকা মানদানার সঙ্গে পর্দা ভাগ করবেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 11:53 AM

Updated : 10 Sep 2026, 12:51 PM

‘ভাইজান কেবল বন্ধুদের প্রাণ আর দুশমনের কাছে তিনি যম’-এই বাক্য আওরাতে আওরাতে এক অস্ত্রের জাদুঘরে হেঁটে যাচ্ছেন ভারতের হিন্দি সিনেমার তারকাভিনেতা সালমান খান। হঠাৎ করে তাকে ঘিরে ধরে চার আততায়ী। যাদেরকে একা হাতে শায়েস্তা করেন হিন্দি সিনেমার এই অভিনেতা। ‘সিকান্দার’ সিনেমার ১ মিনিট ৪১ সেকেন্ডের টিজার কেবল সালমানের অ্যাকশনই তুলে ধরেছে।

টিজার মুক্তির কথা ছিল শুক্রবার সালমানের জন্মদিনে। আগের রাতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডে। এমন পরিস্থিতিতে অভিনেতার কথায় টিজার প্রকাশ পিছিয়ে দেন সিনেমার প্রযোজকেরা।

আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে সালমানের ‘সিকান্দার’। সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মত দক্ষিণী নায়িকা রাশমিকা মানদানার সঙ্গে পর্দা ভাগ করবেন।