১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে  গাইবে আর্টসেল-শিরোনামহীন

বিকাল ৩টা থেকে শুরু হতে যাওয়া এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 10:58 AM

Updated : 11 Sep 2026, 03:47 PM

ছুটির দিনে এই শহরের মানুষকে গান শোনানোর আয়োজন করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে কয়েকটি ব্যান্ড ও তিন শিল্পী গাইবেন মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের বিশেষ কনসার্টে। 

বুধবার বিকাল ৩টা থেকে শুরু হতে যাওয়া এই আয়োজন সবার জন্য উন্মুক্ত রেখেছে আয়োজক কর্তৃপক্ষ।

মুনসুন কালচারাল এলায়েন্সের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে পারফর্ম করবে দেশের ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক (হাসান), আর্বোভাইরাস, এভয়েড রাফা, কুঁড়েঘর।

এছাড়া আরও গাইবেন আসিফ আকবর, পারসা মাহজাবীন ও সেজান।

কনসার্টের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন তরুণদের এই দলের যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হুইপ নূর-ই-আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।