১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওটিটিতে চলছে ‘পাপ কাহিনী’ সিরিজের দ্বিতীয় মৌসুম

প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা এবং প্রতিশোধের গল্পে নির্মিত হয়েছে ‘পাপ কাহিনী ২’ সিরিজ।

ওটিটিতে চলছে ‘পাপ কাহিনী’ সিরিজের দ্বিতীয় মৌসুম
‘পাপ কাহিনী ২’ সিরিজের পোস্টার। ছবি: আইস্ক্রিনের ফেইসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 02:39 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

প্রতিশোধের গল্প নিয়ে গেল বছরে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ এর দ্বিতীয় মৌসুম প্রচারে এসেছে।  

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে সিরিজটি। ফেইসবুকে এক পোস্টে আইস্ক্রিন লিখেছে, "অপেক্ষার প্রহর শেষ হলো! 'পাপ কাহিনী ২' এর প্রথম পর্ব 'প্রতারণা' এখন আইস্ক্রিনে। বাকি পর্বগুলো দেখতে চোখ রাখুন।"

সিরিজের পরবর্তী পর্বগুলো হলো 'পরকীয়া', 'প্রতিশোধ', 'পরিণাম'।

‘পাপ কাহিনী ২’ পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম, ইমতিয়াজ বর্ষণসহ অনেকে।

সিরিজটির প্রথম কিস্তি ‘পাপ কাহিনী’ নির্মিত হয় মফিজ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে। তার স্ত্রীর অঢেল সম্পদ। তবে স্ত্রীকে তার পছন্দ নয়। তাই মফিজ কী করবে, তা দেখাচ্ছে দ্বিতীয় কিস্তি। এবার কিস্তিতেও প্রেম, প্রতারণা এবং প্রতিশোধের গল্প রয়েছে।