০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইসিইউতে অভিনেত্রী মেঘলা, অস্ত্রোপচারের প্রস্তুতি

ভক্ত ও নেটিজেনদের উদ্দেশে অপপ্রচার না চালানোর অনুরোধ জানানো হয়েছে সেই পোস্টে।

আইসিইউতে অভিনেত্রী মেঘলা, অস্ত্রোপচারের প্রস্তুতি
অভিনেত্রী মেঘলা মুক্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 04:54 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

দুর্ঘটনার শিকার হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। সেখানে বর্তমানে তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

মেঘলা মুক্তার ফেইসবুকে বুধবার একটি পোস্টে এই খবর জানানো। ‘অ্যাডমিন’ থেকে দেওয়া এই পোস্টে লেখা হয়েছে "অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাকে প্রার্থনায় রাখুন। আমরা তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।" 

একই সঙ্গে ভক্তসহ সবার উদ্দেশে অপপ্রচার না চালানোর অনুরোধ জানানো হয়েছে সেই পোস্টে। 

তাতে লেখা হয়েছে, "দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়া মাত্রই তা অফিশিয়াল পেইজে জানিয়ে দেব।" 

ক্যারিয়ারের শুরুর দিকে র‍্যাম্পে কাজ করার পাশাপাশি বিলবোর্ড আর গানের ভিডিওতে মডেল হন মেঘলা মুক্তা। পরবর্তীতে তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ তে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

বড় পর্দায় অভিনয় করা মেঘলা মুক্তা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।