১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চলচ্চিত্র উৎসবে ‘উৎসব’, আরও যা দেখা যাবে রোববার

উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে একগুচ্চছ সিনেমা।

চলচ্চিত্র উৎসবে ‘উৎসব’, আরও যা দেখা যাবে রোববার
'উৎসব' সিনেমার পোস্টার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 04:41 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে প্রদর্শনীর মধ্য দিয়ে শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। 

এবারের উৎসবে বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের দ্বিতীয় দিন রোববার প্রদর্শিত হবে একগুচ্চছ সিনেমা।

ঢাকার জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন 

বেলা ৩টায় প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘মাই ফাদার’স সন’।

৫টায় দেখানো ছয়টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সেগুলো হল বাংলাদেশের ‘কালারস অব হোপ’, ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ‘প্রত্যাবর্তন’, ‘মিখাইল’, ‘অদৃশ্য দেয়াল’, ‘ময়া’ এবং যুক্তরাজ্যের ‘ইন্টিমেট অবজেক্টস’। 

সন্ধ্যা ৭টায় দিনের শেষ সিনেমা হিসেবে প্রদর্শিত হবে ‘উৎসব’। 

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন 

বেলা ৩টায় প্রদর্শিত হবে তাজিকিস্তানের সিনেমা ‘ভয়েসেস অব দ্য মাউন্টেনস’। বিকেল ৫টায় দেখা যাবে চীনের সিনেমা ‘কুইংটং অ্যান্ড কাইহুয়া’।

শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে বেলা ৩টায় দেখা যাবে ‘রেইনবোস টেল’ এবং ৫টায় প্রদর্শিত হবে সিঙ্গাপুরের সিনেমা ‘আল আওদা’।

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় প্রতিদিন তিনটি করে শো হবে। এর মধ্যে দুপুরের শোতে বেলা আড়াইটায় দেখানো হবে ফিলিপিন্সের সিনেমা ‘দিস প্লেস’ এবং বিকেল সাড়ে ৪টায় প্রদর্শিত হবে তাজিকিস্তানের সিনেমা ‘ফিশ অন দ্য হুক’। 

সিদ্ধেশ্বরী রোডের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অডিটরিয়ামে বেলা ৩টায় প্রদর্শিত হবে ‘দ্য শোর অব লাইফ’ (চীন) এবং ‘দ্য বানানা গার্ডেন’ (ইরান)। 

মিলনায়তনের এই সিনেমাগুলো সব দর্শক বিনামূল্যে উপভোগ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত থাকায় 'আগে এলে আগে দেখবেন' ভিত্তিতে আসন বণ্টন করা হবে। 

নয় দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

বরাবরের মত এবারও উৎসবে থাকছে ১০টি বিভাগ। এগুলো হল-এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস ও স্পিরিচুয়াল ফিল্মস।

সিনেমা প্রদর্শনের পাশাপাশি উৎসবে চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক সভা ‘টুয়েলফথ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা ২০২৬’ হবে। থাকছে চার দিনের মেন্টরশিপ ওয়ার্কশপ। চতুর্থবারের মত থাকছে মাস্টারক্লাস বিভাগ, থাকছে আর্ট এক্সিবিশন।