১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গায়ে দেবের পোশাক, বাংলাদেশের অভিনেতাদের অভিনন্দন

মুক্তি পেয়েছে দেবের ‘প্রজাপতি ২’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 10:21 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

গত কয়েক বছর ধরে কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের ফ্যানক্লাব থেকে কেক কাটা হয় ঢাকায়। সোশাল মিডিয়া ভরে যায় শুভেচ্ছাবার্তায়। তবে এবার তা হয়নি।

তার বদলে ঢাকার তরুণ অভিনেতারা নিজেদের সাজিয়েছেন দেব অভিনীত ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমার নায়কের একটি পোশাকের অনুকরণে।

আনন্দবাজার লিখেছে পোশাকটি লাল-সাদা রঙা, সঙ্গে মানানসই ‘হুডি’। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ওই হিট সিনেমার টাইটেল গানে এমনই একটি পোশাক পরতে দেখা গিয়েছিল দেবকে। 

উৎসবের আমেজ উসকে দিতে ঢাকার ফ্যাশন ডিজাইনার ইমরুল এই বিষয়টি মাথায় রেখে নতুন করে তৈরি করেন সেটি। ইমরুলের নকশা করা পোশাকে সেজে ওঠেন অভিনেতা ফররুখ আহমেদ রেহান, তৌসিফ মাহবুব, সাঈদ জামান শাওন, সাদনিমা 

ফ্যাশন ডিজাইনার ইমরুল বলেন, “আমিও ছোট থেকে বড় হয়েছি দেবদার ছবি দেখে। যে সিনেমার পোশাকটি নতুন করে বানিয়েছি, সেটি আমারও প্রিয়। সব সময়েই ইতিবাচক কিছু করার চেষ্টা করেছি। সেই থেকেই এই পদক্ষেপ। 

“আমার দেশের অভিনেতারাও সেটি উপলব্ধি করতে পেরেছেন। তাই তারাও সহযোগিতা করেছেন।”

দেবের জন্মদিন গেছে বৃহস্পতিবার। ওই দিনে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘প্রজাপতি ২’। 

এই সিনেমায় আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, শকুন্তলা বড়ুয়া, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং অনুমেঘা কাহালি।

সিনেমাটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন।