১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্যাশন আর ভ্রমণ নিয়ে তারকাদের ক্যামেরাবন্দি জীবন

চলতি সপ্তাহেও তারকাদের নানা মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 07:40 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

শ্রীলঙ্কা থেকে অস্ট্রেলিয়া, তারকারা নিজেদের বিদেশে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন। চলতি সপ্তাহেও তারকাদের নানা মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে। 

অভিনেত্রী তাসনিয়া ফারিণ শ্রীলঙ্কায় ‘হাওয়া বদল’ করতে গেছেন, অভিনেতা ইরফান সাজ্জাদ ঘুরে বেড়াচ্ছেন অস্ট্রেলিয়ায়। আর মেহজাবীন চৌধুরী ধরা দিয়েছেন ওয়েস্টার্ন ফ্যাশন লুকে। 

অভিনেত্রী জয়া আহসান একটি ছবি পোস্ট করে নিজের আত্মবিশ্বাসের মন্ত্র তুলে ধরেছেন। তারকাদের জীবনের ছোট ছোট ছবি আর মুহূর্ত নিয়ে এই প্রতিবেদন। 

শ্রীলঙ্কা থেকে একগুচ্ছ ছবি পোস্ট করে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘হাওয়া বদল’। মূলত ঈদের জন্য আবু হায়াত মাহমুদ নির্মিত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার শুটিং চলছে শ্রীলঙ্কায়। সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট করছেন অভিনেত্রী।  

ওয়েস্টার্ন লুকে বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আজকের স্টাইল’।

অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলুর জন্মদিন ঘিরে দুজনের হাসিমাখা একটি ছবি পোস্ট করে অভিনেতা আহসান হাবিব নাসিম লিখেছেন, “শুভ জন্মদিন লাভলু ভাই, হাসির চেয়ে বড় ঔষধ নাই। চলেন আবার পাহাড় কিংবা সাগরে যাই। আপনার কর্মজীবন দীর্ঘ হোক।” 

সংগীতশিল্পী হৃদয় খান একটি ছবি পোস্ট করে লিখেছেন, “ক্যাপশন দিজ।”   

অভিনেত্রী জয়া আহসান একটি ছবি পোস্ট করে লিখেছেন, “নরম আলো আর তীক্ষ্ণ আত্মবিশ্বাস।”  

অস্ট্রেলিয়া থেকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ; ক্যাপশনে লিখেছেন, “পৃথিবীর কোথাও এক প্রান্তে।” 

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল গ্রামীণ পরিবেশে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আজ অনেকদিন পর, লিখতে গিয়ে ভুলে গেলাম তোমার গলার স্বর।” 

গাজর ও বাঁধাকপির খেতের পাশে দাঁড়িয়ে ছবি পোস্ট করে অভিনেতা আরশ খান লিখেছেন, “সকালগুলো ইদানিং সোনালী।”