১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামিনে কারামুক্ত গান বাংলার তাপস

রাজধানীর উত্তরা থেকে গত বছরের ৩ নভেম্বর তাপসকে গ্রেপ্তার করে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 10:11 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ‘গান বাংলা’ টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস।

গান বাংলা চ্যানেল দখল, এক ভ্যান চালককে হত্যাচেষ্টাসহ জুলাই গণঅভ্যুত্থানের সময়কার কয়েকটি মামলায় তিনি আসামি। এসব মামলায় তিনি জামিন পেয়ে বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বলছেন, “তাপসের জামিনের কাগজ আসার পর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।”

গত ৩ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। 

আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ অগাস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে প্রগতি সরণিতে ‘গান বাংলা'র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। বন্ধ হয়ে যায় চ্যানেলটির সম্প্রচার।

১০ তলা ভবনের বেশির ভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেলসহ বিভিন্ন সম্প্রচার যন্ত্র ছিল। 

সেদিন তাপস ফেসবুকে লিখেছেন, “জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।"