১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেলিম আল দীন স্মরণে নাটক শিল্পকলায়

ঠাকুরগাঁওয়ের ‘নিশ্চিন্তপুর থিয়েটার’ পরিবেশিত ‘পুত্র’ নাটকটি নির্দেশনা দিয়েছেন সৈয়দ জাকির হোসেন ইমন।

সেলিম আল দীন স্মরণে নাটক শিল্পকলায়
সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী ঘিরে শিল্পকলার আয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 01:00 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

নাট্যকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্য প্রদর্শনীর আয়োজন কর হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার বিকাল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের পরিধি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রুবাইয়াত আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অংশ নেবেন। আলোচনায় অংশ নেবেন আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা নিত্রা ও শাহমান মৈশান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দীপক কুমার গোস্বামী। 

পরবর্তীতে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সেলিম আল দীন রচিত নাটক ‘পুত্র’ এর প্রদর্শনী হবে। 

ঠাকুরগাঁওয়ের ‘নিশ্চিন্তপুর থিয়েটার’ পরিবেশিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন সৈয়দ জাকির হোসেন ইমন।

নাটকের গল্পে দেখা যায়, যমুনাপাড়ের দম্পতি মাইট্টাল সিরাজ ও আবছার পুত্র মানিক আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রচলিত নিয়ম অনুযায়ী ধর্মীয় কৃত্য ছাড়াই লাশ মাটিতে পুঁতে ফেলা হয় এবং গাছটি কেটে ফেলা হয়। 

ঘটনার দুই বছর পর শীতের রাতে উষ্ণতা পেতে দম্পতিটি গাছটির শেকড় তুলে এনে আগুন জ্বালায়। শেকড় পোড়ার সাথে সাথে বাবা-মায়ের হৃদয়ে পুত্র হারানোর যন্ত্রণা নতুন করে জেগে ওঠে এবং একপর্যায়ে পোড়াতে থাকা গাছের শেকড়কেই তারা নিজেদের ছেলে ভাবতে শুরু করে।