১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথমবার মিউজিক ভিডিওর মডেল বুবলী, সঙ্গী জীবন

‘ময়না’ গানটি প্রকাশ পাচ্ছে বৃহস্পতিবার।

প্রথমবার মিউজিক ভিডিওর মডেল বুবলী, সঙ্গী জীবন
'ময়না' গানের দৃশ্যে শবনম বুবলী ও শরাফ আহমেদ জীবন। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 11:04 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

প্রথমবারের মত মিউজিক ভিডিওর মডেল হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। 

গানের নাম ‘ময়না’। তানিম রহমান অংশুর চিত্রনাট্য ও নির্মাণে ভিডিওচিত্রে দেখা যাবে বুবলীর বিপরীতে দেখা যাবে শরাফ আহমেদ জীবনকে। 

গানটি প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানচিল মিউজিকের’ নতুন কাজ ‘বাংলা অরিজিনালসের’ প্রথম কাজ।। 

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় বাজেটে ও ফিল্মি স্টাইলে নির্মিত হয়েছে 'ময়নার' ভিডিও চিত্র। 

‘ময়না’ গানটি গেয়েছেন সংগীতশিল্পী কোনাল। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল আর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। 

এই গান দিয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন হয়েছে বলে মনে করেন বুবলী। 

বুবলী বলেন,"শিল্পীর কাজ হল নিজেকে নতুনভাবে উপস্থাপন করা। সিনেমায় গানগুলোতে কাজ করেছি অনেক, কিন্তু মিউজিক ভিডিওতে একেবারেই নতুন অভিজ্ঞতা। একদম আলাদা একটা মাধ্যম। অনেক আগেই বিভিন্ন প্রস্তাব পেয়েছি, করিনি। কিন্তু 'ময়না' গানের কথাগুলো শুনেই রাজি হয়ে যাই। 

 "আসিফ ভাই, পরিচালক তানিম রহমান অংশু সবার সঙ্গে মিলে আলোচনা করে এই কাজটি করেছি। আমার প্রিয় শিল্পী কোনাল আপু এই গানটি গেয়েছেন, গানটা একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। পুরোপুরি নাচের গান।”

আসিফ ইকবালের কথায় কোনাল গাইলেন 'ময়না'

'ময়না' গান নিয়ে পরিচালক অংশু বলেন, "গানচিলের সঙ্গে আমি আগেও কাজ করেছি, তবে এবার একটু আলাদা কিছু করতে চেয়েছি। বাংলা অরিজিনালস প্রজেক্টের প্রথম গান হওয়ায় আমাদের টার্গেট ছিল গানটা হোক মজার, নাচের, আর গানচিলের নিজস্ব ঘরানায়।”

বুবলী, কোনাল, আকাশ সেন, নৃত্য পরিচালক নিলয়, শরাফ আহমেদ জীবন সবাইকে নিয়েই ‘ভালো’ একটি টিমওয়ার্ক হয়েছে বলে মন্তব্য করেছেন অংশু।

‘ময়না’ গানটি প্রকাশ পাচ্ছে আগামী বৃহস্পতিবার। এটি গানচিলের দশটি গানের একটি বিশেষ কাজের অংশ। 

গানচিন মিউজিক থেকে এর আগে ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ এবং ‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানগুলো প্রচার হয়েছিল।