১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জন আব্রাহাম কি অসুস্থ?

কেউ কেউ আবার মনে করছেন, কোনও নতুন চরিত্রের জন্যই চেহারায় এমন বদল এনেছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 11:07 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

সুঠাম পেশিবহুল চেহারা, গালে টোল আর খল চরিত্রের সঙ্গে মিশে যাওয়া- এমন চেহারা ও অভিনয় দক্ষতা নিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই জনপ্রিয় বলিউডের অভিনেতা জন আব্রাহাম।

সেই অভিনেতার ভগ্ন স্বাস্থ্যের একটি ছবি এসেছে সামনে। ওজন কমে গিয়েছে অনেকটা। মাথায় কাঁচাপাকা চুল। জনকে এমন বেশে দেখতে খুব একটা কেউ অভ্যস্ত নন কেউ। তাই চমকে গিয়েছেন তার অনুরাগীরা।

এই পরিবর্তেন কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন বলে লিখেছে ফিল্ম ফেয়ার। 

কারো কথা, ‘উনি সুস্থ আছেন তো?”

কারো কারো সংশয় ছবি বোধহয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।

একসময় ঝড় তুলেছিল মহিলা ভক্তদের মনে।

আব্রাহামের এক অনুরাগী লিখেছেন, “তার বয়স এখন ৫৪। চেহারায় বদল আসা খুব স্বাভাবিক। দয়া করে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করবেন না। উনি সুস্থই আছেন।” কেউ কেউ আবার মনে করছেন, কোনও নতুন চরিত্রের জন্যই চেহারায় এমন বদল এনেছেন তিনি।

অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ‘তেহরান’ সিনেমাতে। দর্শকমহলে সিনেসাটি বেশ প্রংশসিত হয়েছে।