১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘কাভি খুশি কাভি গম’: দ্বিতীয় পর্বেও দুই জুটি

শিগগিরই অভিনয় শিল্পীর বাছাই প্রক্রিয়া শুরু হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 11:06 AM

Updated : 10 Sep 2026, 12:46 PM

বলিউডের তিন বড় মাপের তারকাকে নির্মাতা করণ জোহর যে সিনেমায় এনেছিলেনম, সেটি হল ‘কাভি খুশি কাভি গম’।

বলা হয় সেই সময়ের পুরো বলিউড উঠে আসে এই সিনেমায়। ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, রানী মুখার্জি, হৃত্বিক রোশান, কারিনা কাপুর, অলক নাথ, ফরিদা জালালসহ আরো অনেকে। প্রেম ও পারিবারিক বন্ধনের গল্পে বোনা সিনেমাটি দুই যুগ ধরে আলোচনায়। 

পিংকভিলা বলছে, ওই সিনেমার সিক্যুয়েল নির্মাণে হাত দিতে যাচ্ছেন করণ। চলতি বছরের মাঝামাঝি থেকে সিনেমার প্রি-প্রোডাকশন শুরু হবে এবং বছরের শেষের দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। 

আগের মতই এবারো দুজন নায়ক ও দুজন নায়িকা প্রধান চরিত্রে থাকবেন। শিগগিরই অভিনয় শিল্পীর বাছাই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। ধর্মা প্রোডাকশনসের ব্যানারেই ‘কাভি খুশি কাভি গম ২’ নির্মিত হবে।

এই সিনেমার খবর ছড়াতে কেউ সোশাল মিডিয়ায় বলছেন, ‘কিছু বিষয়ের দ্বিতীয় বলে কিছু হয় না’।

কারো ভাষ্য, “করণ নিজের একটা ভালো সৃষ্টি নিজেই নষ্ট করতে চলেছেন। এই সিনেমা মোটেই প্রথমটার মত হবে না।”

আবার অনেকে উচ্ছ্বসিত ২০০১ সালে ক্স অফিস কাঁপানো সিনেমাটির দ্বিতীয় পর্ব আসবে বলে। 

ওই সিনেমার জমকারো সেট, সুন্দর লোকেশন আর গান নিয়ে এখনো আলোচনা হয়। মুক্তির পর ফিল্মফেয়ারে পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল ‘কাভি খুশি কাভি গম’।