Published : 08 Sep 2026, 06:12 PM
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ফরাসি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির প্রতি অনুরাগ নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফরাসি সংযোগ’ শীর্ষক সংগীত ও কবিতা আবৃত্তির সন্ধ্যা।
আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘অডিটোরিয়াম নুভেল ভ্যাগে’ এ অনুষ্ঠানটি হবে।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন সংগীতশিল্পী সঞ্চিতা রাখি। আর গীতাঞ্জলির ফরাসি অনুবাদ থেকে কবিতা আবৃত্তি করবেন ফ্রাঁসোয়া শঁব্রো।
রবীন্দ্রনাথের সঙ্গে ফরাসি সংস্কৃতির যে গভীর ঐতিহাসিক ও শৈল্পিক সম্পর্ক গড়ে উঠেছিল, তা উদযাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা জানিয়েছে, ধানমন্ডিতে তাদের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
তবে আসন সংখ্যা সীমিত থাকায় দর্শনার্থীদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে তারা।