১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শোভাযাত্রা, গান, কবিতায় লন্ডনে ‘আনন্দধারা আর্টসের’ বর্ষবরণ

“নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। কোন অশুভ শক্তি চাইলেই একে নষ্ট করে দিতে পারে না।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 05:58 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

বর্ণাঢ্য শোভাযাত্রা আর গান-কবিতায় আলো ছড়িয়ে নববর্ষকে বরণ করে নিয়েছে ‘আনন্দধারা আর্টস’।

পুর্ব লন্ডনের রেডব্রিজ মেথোডিস্ট চার্চ মিলনায়তনে গেল শনিবার ‘আনন্দধারা আর্টসের’ শোভযাত্রায় সংগঠনের সদস্যদের সঙ্গে যোগ দেন সেখানকার প্রবাসী বাঙালিরাও। 

শোভাযাত্রাও ছাড়াও ‘আনন্দধারা আর্টসের’ শিশু-কিশোর ও অন্যান্য শিল্পীদের গান ও আবৃত্তি পরিবেশনাও ছিল সেদিন। 

‘আনন্দধারা আর্টসের’ পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। কোন অশুভ শক্তি চাইলেই একে নষ্ট করে দিতে পারে না।”

গান ও আবৃত্তির পসরা সাজানো হয় ‘ষড়ঋতু’ কেন্দ্র করে। আবৃত্তি সংগঠন ‘বর্ণন’ ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী মৃত্তিকা সহিতার পরিবেশনা এই আয়োজনকে অন্য মাত্রা এনে দেয়। সব শেষে ‘আনন্দধারা আর্টসের’ শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশ করেন। মঙ্গলময় নতুন বছরের প্রত্যাশা রেখে সমাপ্তি টানা হয় অনুষ্ঠানের। 

অনুষ্ঠানে কি-বোর্ডে ছিলেন প্রীতম সাহা, গিটার বাজিয়েছে অমি ইসলাম; অক্টোপাডে তানিম ও তবলায় ছিলেন পিয়াস বড়ুয়া। 

শব্দ সঞ্চালনা করেন ইয়াসিন কীর্তি এবং মঞ্চ সজ্জায় ছিলেন গোলাম আকবর মুক্তা। এ আর টেলিভিশন ছিল মিডিয়া পার্টনার।