১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলা ও ফারসি ভাষায় এল কোক স্টুডিওর ‘মহা জাদু’

বৃহস্পতিবার রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে গানটি।

বাংলা ও ফারসি ভাষায় এল কোক স্টুডিওর ‘মহা জাদু’
‘মহা জাদু’ গানের দৃশ্যে হাবিব ওয়াহিদ। ছবি: কোক স্টুডিওর সৌজন্যে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 11:00 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

 প্রকাশ্যে এসেছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান ‘মহা জাদু’। তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগর রুস্তমকে নিয়ে গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ।

বৃহস্পতিবার রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে গানটি।

কোক স্টুডিও এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘মহা জাদু’ গানের কথা লিখেছিলেন আধ্যাত্মিক কবি খোয়াজ মিয়া, যিনি ছিলেন দুরবীন শাহের শিষ্য। 

“ভক্তি আর আত্মসমর্পণ থেকে জন্ম নেওয়া সেই কবিতা হাবিব ওয়াহিদের সুরে আর তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমের কণ্ঠে নতুনভাবে ফিরছে। আধুনিক ছন্দ, প্রাণবন্ত সুর আর হৃদয়স্পর্শী কণ্ঠ মিলিয়ে কবিতাটি নতুন রূপ পেয়েছে।”

‘মহা জাদু’ গানের দৃশ্যে হাবিব ওয়াহিদ ও তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। ছবি: কোক স্টুডিওর সৌজন্যে।

‘মহা জাদু’ গানের দৃশ্যে হাবিব ওয়াহিদ ও তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম

গানটি কোক স্টুডিও বাংলা 'সিজন ৩' এর ষষ্ঠ ট্র্যাক এবং কোক স্টুডিওতে হাবিবের প্রথম পরিবেশনা। 

কোক স্টুডিও বলছে, “হাবিব তার দীর্ঘ সংগীত যাত্রায় যেভাবে বাউল সুরকে আধুনিক সংগীতের মিশেলে বুনেছেন তেমনি এই গানেও তিনি ফিরিয়ে এনেছেন ঐতিহ্যের জাদু, এক নতুন রূপ।”

এই গানের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মত পেল তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমকে।