১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন ধারাবাহিক ‘ফুল বাহার’ আসছে দীপ্ততে

‘ফুল বাহার’ নাটকে মামুনুর রশীদসহ এক ঝাঁক অভিনেতা কাজ করেছেন।

নতুন ধারাবাহিক ‘ফুল বাহার’ আসছে দীপ্ততে
‘ফুল বাহার’ নাটকের দৃশ্যে মামুনুর রশীদ

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2024, 12:17 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

দীপ্ত টিভিতে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফুল বাহার‘। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দীপ্ত টিভি জানিয়েছে, মাতিয়া বানু শুকু ও রাজিবুল ইসলাম রাজিবের রচানায় নাটকটিতে মামুনুর রশীদসহ এক ঝাঁক অভিনয় শিল্পী কাজ করেছেন।

নাটকের দুই প্রধান চরিত্রে আছেন আহসান হাবিব নাসিম ও সাজু খাদেম

নাটকের দুই প্রধান চরিত্রে আছেন আহসান হাবিব নাসিম ও সাজু খাদেম

যুবরাজ খানের পরিচালনায় এ ধারাবাহিকে আরো অভিনয় করেছেন সাজু খাদেম, আহসান হাবিব নাসিম, নাদের চৌধুরী, মুনমুন আহমেদ, সানজিদা প্রীতি, নাদের চৌধুরী, মামুনুর রশিদ, মুনমুন আহমেদ। 

‘ফুল বাহার’ ধারাবাহিকের মূল চরিত্রের নাম ‘ফুল’। এই চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম। সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। তার সাথে যুক্ত হয় এক ঐতিহাসিক আত্মা যার নাম বাহার। এই বাহার চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। 

পলাশীর প্রান্তরে সিরাজুদ্দৌলার পরাজিত সৈনিকদের একজন বাহার। যে একজন অতৃপ্ত আত্মা। সে বিশ্বাসঘাতক মীরজাফরদের খুঁজে খুঁজে শাস্তি দিতে চায়। 

নিজের গ্রাম, পরিবার ও পরিবেশের উন্নয়নের আকাঙ্ক্ষা নিয়ে বাহারের ভূতকে কাঁধে নিয়ে ফুল চলে আসে শহরে। ফুল ও বাহারের জীবনের নানা ঘটনা দেখা যাবে বিভিন্ন পর্বে।

নাটকের দৃশ্যে অভিনেত্রী সানজিদা প্রীতি

নাটকের দৃশ্যে অভিনেত্রী সানজিদা প্রীতি

এই নাটকটি দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে দেখা যাবে অভিনেত্রী সানজিদা প্রীতিকে।