১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আশ্রম রক্ষার লড়াইয়ে ইয়াশ-তটিনীর ‘হিমি'

বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে দেখা যাবে টেলিফিল্মটি।

আশ্রম রক্ষার লড়াইয়ে ইয়াশ-তটিনীর ‘হিমি'
‘হিমি' দৃশ্যে অভিনয়শিল্পীরা। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 01:54 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

এক আশ্রমের গল্পে গেল বছরে নির্মিত হয়েছিল টেলিফিল্ম 'হিমি'। সাজ্জাদ হোসাইন বাপ্পীর রচনা ও পরিচালনায় টেলিফিল্মটি প্রচারে আসছে।  

চ্যানেল আইয়ে দেখা যাবে টেলিফিল্মটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে দেখা যাবে টেলিফিল্মটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী জুটি। 

এছাড়াও এই টেলিফিল্মে অনেকদিন পর একসঙ্গে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীকে। বাস্তবের এই দম্পতি এক সময় জুটিবদ্ধ হয়ে বহু নাটকে অভিনয় করেছেন।   

‘সুখ নিবাস’ নামের এক আশ্রমের গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। আশ্রমে শিশু ও বৃদ্ধদের বসবাস, যাদের দেখাশোনা করেন হিমি নামের মেয়ে। বেশ সুন্দর দিন কাটছিল তাদের, হঠাৎ এই আশ্রম দখলের চেষ্টা চালায় স্থানীয় এক ব্যবসায়ী। শুরু হয় সমস্যা।

আশ্রম ও সেই ব্যবসায়ীর পরিণতির গল্পেই এগিয়ে যাবে টেলিফিল্মটি। 

টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবিহা জামান, জাহাঙ্গীর আলম মিক্তা, মালোতি সরকার, মিজু ইনিয়াম, মেহেদী হাসান তরু, জয় সরকার বাপ্পি, মুন্না আহসানসহ অনেকে।

টেলিফিল্মটি নিয়ে বাপ্পী বলেন, "'হিমি' বেশ আবেগের একটি গল্প, দর্শককে পুরোটা সময় স্ক্রিনে ধরে রাখবে, শেষে কী পরিণতি হয় সেটা দেখার। আশা করছি দর্শকরা বেশ পছন্দ করবে।"