‘দৃশ্যম ৩’: ভয় রহস্য তদন্তে বোনা চিত্রনাট্য
“জর্জকুট্টির সমস্যা এত সহজে শেষ হবে না। তাই দর্শকরা ‘দৃশ্যম ৪’ আশা করতেই পারেন।”
জিতু জোসেফের মালয়ালম থ্রিলার সিনেমা ‘দৃশ্যম’ ২০১৩ সালেই মুক্তির পর পেয়েছিল জনপ্রিয়তা। ২০২১ সালে এর সিকুয়েলও সাড়া তোলে। এবার আসছে এই সিরিজের নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেইলার।
মুক্তির পর থেকেই অনলাইনে চলছে সিনেমাটি নিয়ে আলোচনা।
‘দৃশ্যম ৩’ সিনেমার ২ মিনিট ৫ সেকেন্ডের ট্রেইলারটি নিয়ে সোশাল মিডিয়ায় চলছে আলোচনা। আগামী ২১ মে মুক্তি পাবে সিনেমাটি।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে পরিচালক জিতু জোসেফের বলেছেন, আগের দুবারের তুলনায় এবার গল্প বদলে গেছে।
ভিডিও শুরু হয় জর্জকুট্টির পরিবারের স্বাভাবিক জীবনে ফেরার দৃশ্য দিয়ে।
নিজের পরিবারকে মরিয়া জর্জকুট্টিকে দেখা গেছে প্রথম দুই কিস্তিতে। ভয়াবহ এক অপরাধের পর পুলিশ ও মৃত ছেলেটির পরিবার থেকে বাঁচতে নানা কৌশল করেছিলেন তিনি। কিন্তু ‘দৃশ্যম ৩’ এ পরিস্থিতি আরও জটিল। এবার বিষয়টি কেবল আইনি লড়াইয়ে সীমাবদ্ধ নেই। জর্জকুট্টি নিয়ে চলছে নিরলস তদন্ত।
আগের দুটি সিনেমার শান্ত ও আত্মবিশ্বাসী জর্জকুট্টিকে এবার কিছুটা বিচলিত দেখা যাচ্ছে।
জিতু জোসেফ বলেন, “প্রথম ও দ্বিতীয় অংশের সঙ্গে তৃতীয় অংশের সবচেয়ে বড় পার্থক্য হল এবার জর্জকুট্টির জানা নেই, তার পেছনে কে লেগেছে।”
সিনেমায় চমক কি জানতে চাইলে পরিচালক বলেন, দর্শকদের জন্য বড় ধরনের কিছু একটা অপেক্ষা করছে।
জর্জকুট্টির চরিত্রে অভিনয় করা মোহনলালের বলেছেন গল্প এখানেই শেষ হচ্ছে না।
তার কথায়, “জর্জকুট্টির সমস্যা এত সহজে শেষ হবে না। তাই দর্শকরা ‘দৃশ্যম ৪’ আশা করতেই পারেন।”
এদিকে প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর নাকি চতুর্থ সিনেমার আগেই পঞ্চম পর্বের পরিকল্পনাও করে ফেলেছেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’-এর হিন্দি রিমেকও চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে আসছে। অজয় এরই মধ্যে শুটিং শেষ করেছেন।
