১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাণবীর ইনস্টাগ্রামের সব কিছু মুছে দিয়েছিলেন কেন

রাণবীরের আগামী সিনেমা ‘ধুরন্ধরের’ ফার্স্ট লুক টিজার প্রকাশ হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 02:09 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

দুই মিনিট ৪০ সেকেন্ডের টিজার যেন একটি ‘ভিজ্যুয়াল ঝড়’-এই কথাটি বলা হচ্ছে বলিউডি অভিনেতা রাণবীর সিংয়ে নতুন সিনেমা ‘ধুরন্ধর’ এর প্রথম ঝলক সম্পর্কে।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, অভিনেতার ৪০তম জন্মদিন রোববার এই টিজার প্রকাশ করে চমকে দেওয়া হয়েছে তার ভক্তদের।

জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওসের ব্যানারে প্রকাশিত এই অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন আদিত্য ধর। 

সিনেমার ফার্স্ট লুকের টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন রাণবীর।

এই টিজারের প্রচার চালাতে অভিনব ঘটনা ঘটিয়েছেন রাণবীর। টিজার প্রকাশের আগে ইনস্টাগ্রামের সব ছবি ও পোস্ট মুছে ফেলেন তিনি। তার পর প্রকাশ করেন ‘ধুরন্ধরের’ ফার্স্ট লুক টিজার। 

টিজারের ভিডিওতে রহস্যময়তা আর অ্যাকশন দেখানো হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান বলছে ‘ধুরন্ধর’ এমন মানুষের গল্প বলবে, যাদের নাম কখনো সামনে আসেনি। যাদের ঠাঁই হয়নি ইতিহাসের পাতায়। সেই সব নাম না জানা নায়কদের গল্প উঠে আসবে ধুরন্ধরের কাহিনীতে। 

সিনেমাটি মুক্তির তারিখ প্রকাশ করা হয়নি।