১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হৃদয়ের ‘লাপাত্তা’: ফারিয়া, নাসির, জয় একসঙ্গে

দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে লাপাত্তা।

হৃদয়ের ‘লাপাত্তা’: ফারিয়া, নাসির, জয় একসঙ্গে
নুসরাত ফারিয়া, নাসির উদ্দিন খান,  শাহরিয়ার নাজিম জয়। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 11:50 AM

Updated : 11 Sep 2026, 03:49 PM

কমেডি, থ্রিলার গল্পে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাতা মেহেদী হাসান হৃদয় তৈরি করছেন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’। 

এফডিসিতে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। তাতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়সহ অনেকে। 

পরিচালক হৃদয় বলেন, ‘লাপাত্তা’ মূলত একটি কমেডি থ্রিলার গল্পে নির্মিত হচ্ছে। দুর্গাপূজার সময় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে। 

“আমাদের দৃশ্যধারণ শুরু হয়েছে, এফডিসি, পূর্বাচল এবং ঢাকার বাইরের লোকেশনে এর দৃশ্যধারণ চলবে। নতুন ও ভিন্নধর্মী একটি কাজ উপহার দেওয়ার চেষ্টা করছি।"  

নতুন এই সিনেমাটি নিয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, “এই ওয়েব ফিল্মের গল্প খুব মজার। সাসপেন্স, থ্রিল আর ফান- সব মিলিয়ে দর্শকের জন্য ভিন্ন অভিজ্ঞতা হবে বলে বিশ্বাস করি।” 

এদিকে চরিত্রের একটি লুকের ছবি ফেইসবুকে পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, "দর্শকদের জন্য দারুণ এক বিনোদন এবং চমক। কাজ করার সময় আমার মনে টান দেয়, কোন কাজ দর্শকপ্রিয় হবে। আমার মনে হয়, খেলা ঘুরে যাবে।" 

তবে তার চরিত্র নিয়ে বিস্তারিত কিছু লিখেননি এই অভিনেতা।